উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুব সমাজকে খেলাধুলায় উৎসাহী করতে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণযুব সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে এ ফুটবল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলামের অর্থায়নে স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মিয়ারাজ হোসেন, মিকাইল হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ।ফুটবল বিতরণকালে বক্তারা বলেন, যুব সমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবকদের দূরে রাখা সম্ভব।হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।