রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. ফাহিম সরকার
দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

টুর্নামেন্টের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

অনুষ্ঠানে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এ সময় বিরামপুর বড় মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সবাইকে নিয়মিত মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান। তিনি বলেন, দিনাজপুর-৬ আসন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করবে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ

featured Image

দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

টুর্নামেন্টের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

অনুষ্ঠানে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এ সময় বিরামপুর বড় মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সবাইকে নিয়মিত মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান। তিনি বলেন, দিনাজপুর-৬ আসন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করবে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x