পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলী ইউনিয়নে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পামুলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তবারক আলী হ্যাপী, খেলার উদ্ভোধক উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান। এ সময় তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেন। পরে টুর্নামেন্টের খেলা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে যুবকদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ