রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জে প্রথম শাহজাদপুর পৌরসভা

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জে প্রথম শাহজাদপুর পৌরসভা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শাহজাদপুর পৌরসভা। এ সাফল্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রশংসায় ভাসছেন শাহজাদপুর পৌরসভার প্রশাসক ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরিচিত সাবরিনা শারমিন।

সংশ্লিষ্টদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে শাহজাদপুর পৌরসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের ভোগান্তি কমিয়ে সঠিক সময়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ, শিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ নানা ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়। ফলে এ কার্যক্রমে শাহজাদপুর পৌরসভার প্রথম স্থান অর্জনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

স্থানীয় নাগরিকরা জানান, পৌর প্রশাসক সাবরিনা শারমিনের নেতৃত্বে নাগরিকসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সেবার মানোন্নয়ন এবং মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার মধ্যে প্রথম স্থান অর্জনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং শাহজাদপুর পৌরসভা নাগরিকসেবায় আরও দৃষ্টান্ত স্থাপন করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জে প্রথম শাহজাদপুর পৌরসভা

প্রকাশের তারিখ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ

featured Image

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শাহজাদপুর পৌরসভা। এ সাফল্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রশংসায় ভাসছেন শাহজাদপুর পৌরসভার প্রশাসক ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরিচিত সাবরিনা শারমিন।

সংশ্লিষ্টদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে শাহজাদপুর পৌরসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের ভোগান্তি কমিয়ে সঠিক সময়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ, শিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ নানা ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়। ফলে এ কার্যক্রমে শাহজাদপুর পৌরসভার প্রথম স্থান অর্জনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

স্থানীয় নাগরিকরা জানান, পৌর প্রশাসক সাবরিনা শারমিনের নেতৃত্বে নাগরিকসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সেবার মানোন্নয়ন এবং মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার মধ্যে প্রথম স্থান অর্জনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং শাহজাদপুর পৌরসভা নাগরিকসেবায় আরও দৃষ্টান্ত স্থাপন করবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x