“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের
উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে এক আলোচনা সভয় মিলিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আনিচুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সহ সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ নলছিটি প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মনু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক'র সভাপতি প্রভাষক মোঃ আমির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলার প্রশিক্ষিত ১৩জন যুব মহিলার মাঝে সাড়ে ১৫লাখ টাকার যুব ঋনের চেক ও জাতীয় পর্যায়ে যুব এওয়ার্ড প্রাপ্ত সংগঠক নলছিটির কৃতি সন্তান আরিফুর রহমান শুভকে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ণ