কুমিল্লার বুড়িচংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র বিতরণ, শ্রেষ্ঠ যুব সংগঠকদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মোঃ আল আমিন, নারী জাগরণ মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, চাঁদের আলো যুব সংগঠনের সভাপতি জেসমিন বেগম এবং সাংবাদিক আবদুল মোমেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। যুবকদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হলে তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদপত্র, সম্মাননা স্মারক এবং প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেন।
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ