সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

বানারীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপিত


মোঃ সিরাজুল হক
0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বানারীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে পহেলা নভেম্বর (রবিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মনিরুজ্জামান।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যুবদের আত্মনির্ভরশীলতা বিষয়ক আলোচনায় বলেন যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তরুণদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও কারিগরি শিক্ষায় সমৃদ্ধ হয়ে চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।।মোঃ রেজওয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার পার্থ স্বারথী দেউড়ি,মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন,প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ,পল্লি দারিদ্র কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাশেষে সাতজন উদ্যোক্তার মাঝে একলাখ করে টাকা ঋণ প্রদান করা হয়।
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
তাং ০১-১২-২৬ইং

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বানারীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ

featured Image

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে পহেলা নভেম্বর (রবিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মনিরুজ্জামান।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যুবদের আত্মনির্ভরশীলতা বিষয়ক আলোচনায় বলেন যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তরুণদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও কারিগরি শিক্ষায় সমৃদ্ধ হয়ে চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।।মোঃ রেজওয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার পার্থ স্বারথী দেউড়ি,মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন,প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ,পল্লি দারিদ্র কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাশেষে সাতজন উদ্যোক্তার মাঝে একলাখ করে টাকা ঋণ প্রদান করা হয়।
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
তাং ০১-১২-২৬ইং


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বানারীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপিত
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন