সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

দাকোপে তারুণ্যের সম্ভাবনাকে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়

মোঃ মাহমুদুল হাসান আলমগীর
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দাকোপে তারুণ্যের সম্ভাবনাকে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়
তারুণ্যের সম্ভাবনাকে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় দাকোপে জাতীয় যুব দিবসে র‍্যালি-আলোচনা সভা, যুবঋণের চেক ও সনদ বিতরণ টেকাব প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

তারুণ্য মানেই সম্ভাবনা, তারুণ্য মানেই পরিবর্তনের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে খুলনার দাকোপে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এবং এনজিও কর্মী বিপাশা রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, নিপা গাঙ্গুলি, পপি মণ্ডল ও মাহমুদুল হাসান প্রমুখ।

আলোচনায় বক্তারা যুবসমাজকে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, দেশের বিপুল যুব জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হলে বেকারত্ব দূরীকরণ ও জাতীয় উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এজন্য প্রয়োজন যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান, উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার বাইরেও ছিল যুবকদের জন্য উৎসাহব্যঞ্জক কিছু উদ্যোগ। আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে বিতরণ করা হয় যুবঋণের চেক। একই সঙ্গে যুব সংগঠনের সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়। এ ছাড়া যুবকদের দক্ষতা উন্নয়নে টেকাব প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দিবসটির আয়োজন থেকে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বার্তা—শুধু শিক্ষিত নয়, দক্ষ ও কর্মক্ষম যুবসমাজই পারে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে। প্রশিক্ষণ, উদ্যোগ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে দাকোপের তরুণরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দাকোপে তারুণ্যের সম্ভাবনাকে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দাকোপে তারুণ্যের সম্ভাবনাকে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন