রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

রূপসায় ৫,৬৫৪ পরিবারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রূপসায় ৫,৬৫৪ পরিবারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের জন্য খুলনার রূপসা উপজেলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে রূপসায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, রূপসা উপজেলায় ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫ হাজার ৬৫৪টি খানায় সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৭ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে যেকোনো জরুরি পরিস্থিতি ও জনবল সংকট মোকাবিলায় ৭ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

পাঁচটি ইউনিয়নে দায়িত্ব বণ্টন করা হয়েছে এভাবে - নৈহাটি ইউনিয়নে সর্বোচ্চ ২৪ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, আইচগাতী ইউনিয়নে ১৯ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, ঘাটভোগ ইউনিয়নে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, শ্রীফলতলা ইউনিয়নে ১১ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং টিএসবি ইউনিয়নে ৭ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

তবে কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে ডিজিটাল ডাটা এন্ট্রির জন্য প্রয়োজনীয় ট্যাবের স্বল্পতা থাকায় প্রাথমিক পর্যায়ে একযোগে পুরো উপজেলায় কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত তিনটি ইউনিয়নের তিনটি নির্দিষ্ট ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কাজ শুরু হবে। এর মধ্যে আইচগাতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, নৈহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং শ্রীফলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৩ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় ট্যাব সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও পূর্ণাঙ্গভাবে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা এসএম আ. মালেক,

খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মহিতোষ ভট্টাচার্য, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, রিশাদুল ইসলাম, আরমান শেখ, রাজু শেখ, সুপারভাইজার শেখ হৃদয় আহম্মেদ রিপন এবং তথ্য সংগ্রহকারী আলিফ মল্লিক, সাপিন আলম, তানসিন সুলতানা ও সাদিয়া খাতুনসহ অনেকে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রূপসায় ৫,৬৫৪ পরিবারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x