রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পাঁচবিবিতে ১ হাজার ৮০০ পরিবারকে মেয়র পদপ্রার্থী শামীম হোসেনের উপহার

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. শামীম হোসেন মন্ডল।বুধবার (১৫ অক্টোবর) সকালে পাঁচবিবি খাদ্যগুদাম সংলগ্ন স্কুল মাঠে নিজস্ব অর্থায়নে এসব উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে নারিকেল, চিনি ও শাড়ি তুলে দেওয়া হয়।উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শত শত নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।পূজার উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন সম্প্রদায়ের অনেকে। তাঁদের মতে, উৎসবের সময় এমন উপহার তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেও ইতিবাচক ভূমিকা রাখে।উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

পাঁচবিবিতে ১ হাজার ৮০০ পরিবারকে মেয়র পদপ্রার্থী শামীম হোসেনের উপহার