রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দুর্গাপূজায় পাঁচবিবিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি নিরাপত্তায় থাকবেন ৫২৪ আনসার-ভিডিপির সদস্য

মোঃ মোস্তাকিন হোসেন
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দুর্গাপূজায় পাঁচবিবিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি  নিরাপত্তায় থাকবেন ৫২৪ আনসার-ভিডিপির সদস্য

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৫২৪ সদস্য। তাদের মধ্যে ৩৬৬ জন পুরুষ ও ১৫৮ জন নারী সদস্য রয়েছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিং ও প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে সদস্যদের নির্দেশনা দেন। তিনি বলেন, দুর্গাপূজা চলাকালে দায়িত্ব পালনে সবাইকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, এ বছর পাঁচবিবি উপজেলায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোট ৫২৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে ৩৬৬ জন পুরুষ এবং ১৫৮ জন নারী সদস্য রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. নূরনবী মণ্ডল, পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার রাজকুমার এবং কড়িয়া কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাহাতাব উদ্দিন।

আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার হবে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় পাঁচবিবিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি নিরাপত্তায় থাকবেন ৫২৪ আনসার-ভিডিপির সদস্য

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৫২৪ সদস্য। তাদের মধ্যে ৩৬৬ জন পুরুষ ও ১৫৮ জন নারী সদস্য রয়েছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিং ও প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে সদস্যদের নির্দেশনা দেন। তিনি বলেন, দুর্গাপূজা চলাকালে দায়িত্ব পালনে সবাইকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, এ বছর পাঁচবিবি উপজেলায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোট ৫২৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে ৩৬৬ জন পুরুষ এবং ১৫৮ জন নারী সদস্য রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. নূরনবী মণ্ডল, পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার রাজকুমার এবং কড়িয়া কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাহাতাব উদ্দিন।

আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার হবে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারবেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x