রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ফের ভাঙছে বেলপুকুর-উচাই সংযোগ সড়কটি

মোঃ মোস্তাকিন হোসেন
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ফের ভাঙছে বেলপুকুর-উচাই সংযোগ সড়কটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা সুইসগেটের উত্তর পাশে বেলপুকুর-উচাই সংযোগ সড়কে ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকালে বৃষ্টির পর সড়কের ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে দেবে ভাঙ্গন দেখা দেওয়ায়  স্থানীয়দের মধ্যে দুর্ভোগের আশঙ্কা। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ভারী বর্ষণে সড়কের একই অংশ ভেঙে যায়। পরে কর্মসৃজন প্রকল্পের নারী শ্রমিকদের দিয়ে সেখানে মাটি ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা করা হয়। কিন্তু সড়কের পাশ দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পানি জমে ও স্রোতে মাটি সরে গিয়ে আবারও সড়কটি ভাঙতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সংস্কারের পরিবর্তে শুধু মাটি ফেলে দায়সারা মেরামত করায় সরকারি অর্থ ও শ্রম ব্যয় হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় সামান্য বৃষ্টিতেই মেরামত করা অংশ আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাঁদের দাবি, সড়কটি দ্রুত পরিদর্শন করে ভাঙনের কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে প্রয়োজনীয় কারিগরি পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হলে বারবার ভাঙনের ঝুঁকি কমবে।

স্থানীয়রা দ্রুত কার্যকর ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফের ভাঙছে বেলপুকুর-উচাই সংযোগ সড়কটি

প্রকাশের তারিখ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ণ

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা সুইসগেটের উত্তর পাশে বেলপুকুর-উচাই সংযোগ সড়কে ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকালে বৃষ্টির পর সড়কের ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে দেবে ভাঙ্গন দেখা দেওয়ায়  স্থানীয়দের মধ্যে দুর্ভোগের আশঙ্কা। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ভারী বর্ষণে সড়কের একই অংশ ভেঙে যায়। পরে কর্মসৃজন প্রকল্পের নারী শ্রমিকদের দিয়ে সেখানে মাটি ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা করা হয়। কিন্তু সড়কের পাশ দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পানি জমে ও স্রোতে মাটি সরে গিয়ে আবারও সড়কটি ভাঙতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সংস্কারের পরিবর্তে শুধু মাটি ফেলে দায়সারা মেরামত করায় সরকারি অর্থ ও শ্রম ব্যয় হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় সামান্য বৃষ্টিতেই মেরামত করা অংশ আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাঁদের দাবি, সড়কটি দ্রুত পরিদর্শন করে ভাঙনের কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে প্রয়োজনীয় কারিগরি পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হলে বারবার ভাঙনের ঝুঁকি কমবে।

স্থানীয়রা দ্রুত কার্যকর ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফের ভাঙছে বেলপুকুর-উচাই সংযোগ সড়কটি
0:00 / 0:00
1x