রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পাঁচবিবিতে ১ হাজার ৮০০ পরিবারকে মেয়র পদপ্রার্থী শামীম হোসেনের উপহার

মোঃ মোস্তাকিন হোসেন
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পাঁচবিবিতে ১ হাজার ৮০০ পরিবারকে মেয়র পদপ্রার্থী শামীম হোসেনের উপহার

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. শামীম হোসেন মন্ডল।

বুধবার (১৫ অক্টোবর) সকালে পাঁচবিবি খাদ্যগুদাম সংলগ্ন স্কুল মাঠে নিজস্ব অর্থায়নে এসব উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে নারিকেল, চিনি ও শাড়ি তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শত শত নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।

পূজার উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন সম্প্রদায়ের অনেকে। তাঁদের মতে, উৎসবের সময় এমন উপহার তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেও ইতিবাচক ভূমিকা রাখে।

উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ১ হাজার ৮০০ পরিবারকে মেয়র পদপ্রার্থী শামীম হোসেনের উপহার

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ

featured Image

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. শামীম হোসেন মন্ডল।

বুধবার (১৫ অক্টোবর) সকালে পাঁচবিবি খাদ্যগুদাম সংলগ্ন স্কুল মাঠে নিজস্ব অর্থায়নে এসব উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে নারিকেল, চিনি ও শাড়ি তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শত শত নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।

পূজার উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন সম্প্রদায়ের অনেকে। তাঁদের মতে, উৎসবের সময় এমন উপহার তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতেও ইতিবাচক ভূমিকা রাখে।

উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x