জয়পুরহাটের পাঁচবিবি সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজিব হাসান রনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ফুললের শুভেচ্ছা জানিয়ে নতুন সভাপতি ও সদস্যদেরকে বরণ করে নেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার রীতা রানী মহন্তের সভাপতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মুক্তা বানু, বিদ্যুৎসাহী সদস্য রওজাতুন জান্নাত, রাফিউল ইসলাম,অভিভাবক সদস্য রকিবুল হাসানসহ অনেক উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর রাজিব হাসান রনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করা হবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষকরা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
এদিকে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, রাজিব হাসান রনির নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ণ