রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

জবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় র‍্যালি, সেমিনার ও পরামর্শসেবা

শেখ মোহাম্মদ পারভেজ
স্টাফ রিপোর্টার , 1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় র‍্যালি, সেমিনার ও পরামর্শসেবা
জবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় র‍্যালি, সেমিনার ও পরামর্শসেবা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও পরামর্শসেবা, সেমিনার এবং বিশেষ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ।

রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত ‘মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট’ স্টল পরিদর্শন করেন উপাচার্য। দিনব্যাপী এসব স্টলে শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মসম্মানবোধ মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শসেবা দেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মধ্যেই মানসিক স্বাস্থ্যচর্চাকে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি দৈনন্দিন জীবনের নিয়মিত চর্চার বিষয়।”

তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগ থাকলেও জাতীয় পর্যায়ে এ খাতের পেশাগত গুরুত্ব ও যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।

উপাচার্য আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কতটুকু সংস্কার করা সম্ভব হয়েছে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে হতাশার প্রবণতা কমাতে আবাসনসংকট ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে বাস্তবধর্মী উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের জন্য নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আশোক কুমার সাহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান। সেমিনার শেষে মানসিক স্বাস্থ্যবিষয়ক তিনটি পৃথক শিরোনামে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিকে, একই দিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কমিটির সভাপতি আরিফুল হক, সহ-সভাপতি এম. সুজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাব্বাত হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’। দিবসটি পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় র‍্যালি, সেমিনার ও পরামর্শসেবা

প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x