রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

মোঃ তৌহিদুর রহমান তুহিন
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোটি টাকার বাণিজ্যের মাধ্যমে মেধা ও দীর্ঘদিনের বঞ্চনাকে উপেক্ষা করে নিয়োগ দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

​রোববার দুপুরে ‘সচেতন দারিয়াপুরবাসী’র ব্যানারে দারিয়াপুরের তেঁতুলতলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ভুক্তভোগী লিলি রানী, ফরিদুল ইসলাম, আপন কুমার, শীতল, মমিন, ওয়াহেদুন্নবী, তহিদুল ইসলাম, সজীব সরকার, দিলীপ কুমার প্রমুখ।

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজটিতে সম্পূর্ণ অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। মেধাবী ও প্রকৃত দাবিদারদের বাদ দিয়ে এই পকেট কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল না করলে পুরো জেলায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৯ অক্টোবর কলেজটিতে বিভিন্ন পদে স্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় হরিজন সম্প্রদায়ের লিলি রানী নামের এক নারী বাদ পড়েন। অভিযোগ রয়েছে, তিনি গত প্রায় ১৫ বছর ধরে কলেজটিতে বিনা বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিনের অবদানের পরও তাকে স্থায়ী না করে অর্থের বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী লিলি রানী আক্ষেপ করে বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে পেটে পাথর বেঁধে কলেজে কাজ করে গেছি এই আশায় যে একদিন চাকরি হবে। কিন্তু বিনা বেতনে বছরের পর বছর খেটেও আজ আমার ভাগ্যে স্থায়ী চাকরি জোটেনি। টাকার কাছে আমার পরিশ্রম হেরে গেল।"

​এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে হাজী ওসমান গনি ডিগ্রি

 কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। সরকারি বিধি ও প্রচলিত নিয়ম মেনেই স্বচ্ছতার সাথে পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x