জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালুয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তমির উদ্দিন (৩১) নামে এক চিহ্নিত ও তালিকাভুক্ত আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সদর ও আটাপাড়া বিওপির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে সুবেদার আলাউদ্দীনের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল পাঁচবিবি উপজেলার সালুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৮৪/৬-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তমির উদ্দিনকে আটক করা হয়।
আটক তমির উদ্দিন পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মটোরোলা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, তিনটি সিমকার্ড (বাংলাদেশি দুটি ও ভারতীয় একটি) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিমকার্ড ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
আটক আসামি ও জব্দ করা মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকদ্রব্য, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ