রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

মোঃ মোস্তাকিন হোসেন
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন আর নেই। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার টিএন্ডটি মহল্লার মৃত আহম্মদ আলীর ছেলে।

সাংবাদিক দিলদার হোসেন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক ইত্তেফাক ও ইংরেজি দৈনিক ডেইলি নিউ নেশন পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁর লেখনীর মাধ্যমে পাঁচবিবির আর্থসামাজিক উন্নয়ন, স্থানীয় সমস্যা, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা এবং এলাকার নানা সম্ভাবনার চিত্র উঠে এসেছে। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে তিনি ছিলেন অমায়িক, সদালাপী ও সজ্জন মানুষ। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু এবং পৌর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেনসহ দুই প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার রাতে জানাজা শেষে নবাবগঞ্জের ইশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x