রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নি'খোঁ'জের পরদিন মিললো পাঁচবিবির সাখাওয়াতের ম'র'দে'হ

মোঃ মোস্তাকিন হোসেন
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নি'খোঁ'জের পরদিন মিললো পাঁচবিবির সাখাওয়াতের ম'র'দে'হ

জীবিকার তাগিদে অসুস্থ বড় ভাইয়ের অটোচার্জার মিশুক গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন (২৭)। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে পাথরঘাটা ব্রিজের পাশে মিলল তাঁর রক্তাক্ত মরদেহ। দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সাখাওয়াতের বড় ভাই শাহারুল ইসলাম স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। এ কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বড় ভাইয়ের অটোচার্জার মিশুক গাড়িটি নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় ১টা পর্যন্ত খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্র পাথরঘাটা ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে স্থানীয় এক নারী ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাখাওয়াতের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম এবং আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সাখাওয়াতের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে ব্রিজের পাশে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোচার্জার মিশুক উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নি'খোঁ'জের পরদিন মিললো পাঁচবিবির সাখাওয়াতের ম'র'দে'হ

প্রকাশের তারিখ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x