ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঘটে যাওয়া চাঞ্চল্যকর কিশোর হাসান (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাগর হাওলাদার ওরফে অন্তরকে (১৮) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।ভিকটিম হাসান তার পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর পাওয়ার হাউজের নিকট বসবাস করতেন। গত ৩১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১:৫০ ঘটিকায় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা হাসানকে মারধর করে। একপর্যায়ে আসামি সাগর হাওলাদার ধারালো ছুরি দিয়ে হাসানের পিঠের বাম পাশে গুরুতর জখম করে। পরবর্তীতে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:৪০ ঘটিকায় এসআরবি-১০ (সিপিএসসি, লালবাগ) ও এসআরবি-১১ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদমরসুল এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সাগর হাওলাদারকে গ্রেপ্তার করে।নাম: সাগর হাওলাদার @ অন্তর (১৮) ;পিতা: মৃত আজিজ হাওলাদার ;ঠিকানা: সাং- রাজনগর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালীগ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।