রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৬কেজি গাঁজাসহ সোনারগাঁয়ে ১জন গ্রেপ্তার

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৬কেজি গাঁজাসহ সোনারগাঁয়ে ১জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফতেপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেনের আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সানীকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর সানীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মো. লোকমান ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৬কেজি গাঁজাসহ সোনারগাঁয়ে ১জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফতেপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেনের আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সানীকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর সানীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মো. লোকমান ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৬কেজি গাঁজাসহ সোনারগাঁয়ে ১জন গ্রেপ্তার
0:00 / 0:00
1x