রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বাবা এখনো নিখোঁজ

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে সজিব, মেয়ে সামিয়া এবং শিশু ছেলে সামিন। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী এলাকা থেকে গরু-ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি বৈদ্যার বাজার এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নদী মধ্যস্থলেই উল্টে যায়।

দুর্ঘটনার পর পরই ৮ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামের এক নারী যাত্রীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন থেকেই একই পরিবারের হেলাল উদ্দিন এবং তার তিন সন্তান নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুদিন পর শনিবার সকালে তিন সন্তানের ভাসমান মরদেহ নদী থেকে উদ্ধার করা হলেও বাবা হেলাল উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। নিখোঁজ বাবা হেলাল উদ্দিনকে উদ্ধারে নদীতে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে সজিব, মেয়ে সামিয়া এবং শিশু ছেলে সামিন। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী এলাকা থেকে গরু-ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি বৈদ্যার বাজার এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নদী মধ্যস্থলেই উল্টে যায়।

দুর্ঘটনার পর পরই ৮ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামের এক নারী যাত্রীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন থেকেই একই পরিবারের হেলাল উদ্দিন এবং তার তিন সন্তান নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুদিন পর শনিবার সকালে তিন সন্তানের ভাসমান মরদেহ নদী থেকে উদ্ধার করা হলেও বাবা হেলাল উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। নিখোঁজ বাবা হেলাল উদ্দিনকে উদ্ধারে নদীতে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x