নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনসহ বিভিন্ন মামলায় মোট ১২ আসামিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার শীতলক্ষ্যা নদীতে ট্রলারে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গন্ধর্বপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিন রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরও আটজন আসামিকে গ্রেফতার করা হয়।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, শীতলক্ষ্যা নদীতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে স্থানীয়দের সহযোগিতা ছিল।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ