রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৬কেজি গাঁজাসহ সোনারগাঁয়ে ১জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফতেপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেনের আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সানীকে আটক করা হয়।পুলিশ জানায়, আটকের পর সানীর কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মো. লোকমান ব্যাপারীর ছেলে।এ ঘটনায় সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৬কেজি গাঁজাসহ সোনারগাঁয়ে ১জন গ্রেপ্তার