রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (লং গান) ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১।সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-১১ সদর কোম্পানি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল পরিত্যক্ত জুট মিলে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জুট মিলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-১১ জানায়, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার