রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কেরানীগঞ্জের হাসান হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কেরানীগঞ্জের হাসান হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঘটে যাওয়া চাঞ্চল্যকর কিশোর হাসান (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাগর হাওলাদার ওরফে অন্তরকে (১৮) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​ভিকটিম হাসান তার পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর পাওয়ার হাউজের নিকট বসবাস করতেন। গত ৩১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১:৫০ ঘটিকায় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা হাসানকে মারধর করে। একপর্যায়ে আসামি সাগর হাওলাদার ধারালো ছুরি দিয়ে হাসানের পিঠের বাম পাশে গুরুতর জখম করে। পরবর্তীতে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:৪০ ঘটিকায় এসআরবি-১০ (সিপিএসসি, লালবাগ) ও এসআরবি-১১ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদমরসুল এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সাগর হাওলাদারকে গ্রেপ্তার করে।

​নাম: সাগর হাওলাদার @ অন্তর (১৮) ;পিতা: মৃত আজিজ হাওলাদার ;​ঠিকানা: সাং- রাজনগর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জের হাসান হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঘটে যাওয়া চাঞ্চল্যকর কিশোর হাসান (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাগর হাওলাদার ওরফে অন্তরকে (১৮) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​ভিকটিম হাসান তার পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর পাওয়ার হাউজের নিকট বসবাস করতেন। গত ৩১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১:৫০ ঘটিকায় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা হাসানকে মারধর করে। একপর্যায়ে আসামি সাগর হাওলাদার ধারালো ছুরি দিয়ে হাসানের পিঠের বাম পাশে গুরুতর জখম করে। পরবর্তীতে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় নিহতের দাদা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:৪০ ঘটিকায় এসআরবি-১০ (সিপিএসসি, লালবাগ) ও এসআরবি-১১ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদমরসুল এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সাগর হাওলাদারকে গ্রেপ্তার করে।

​নাম: সাগর হাওলাদার @ অন্তর (১৮) ;পিতা: মৃত আজিজ হাওলাদার ;​ঠিকানা: সাং- রাজনগর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x