রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারেঃ গোবিপ্রবি উপাচার্য

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারেঃ গোবিপ্রবি উপাচার্য

বর্তমান বাজার ব্যবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, ব্যক্তিস্বার্থের জন্য, ব্যবসায়িক লাভের জন্য আমরা একজন আরেকজনকে বিষ খাওয়াচ্ছি। কেননা বাজার থেকে আমরা যা কিছু খাই, বেশিরভাগই  বিষযুক্ত। 

নানা ধরনের কীটনাশক, হরমোন প্রয়োগের মাধ্যমে উৎপাদিত। জটিল এই পরিস্থিতি থেকে যারা নানামুখী উৎপাদনের সঙ্গে জড়িত, এই প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে।

আজ  রোববার  বিকেল ৪ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ।

তিনি আরো বলেন, সবাই সবাইকে যখন ঠকানোয় ব্যস্ত, সেই জায়গায় সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারে প্রথম পর্যায়ের উৎপাদনকারীরা । যারা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ, পশুপালনের মাধ্যমে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। কেননা খাদ্য গ্রহণের মাধ্যমে মানবদেহে জটিল সব রোগের দেখা দিচ্ছে। যার চিকিৎসা সহজলভ্য হচ্ছে না।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘বিসিকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা কখনোই ভাববেন না, ক্ষুদ্র মানেই অমর্যাদার। বরং আপনাদের অবদান হতে পারে অনস্বীকার্য। ‘

বিসিকের জরিপ ও তথ্য কর্মকর্তা অর্ক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম কামরুজ্জামান, প্রমোশন কর্মকর্তা সুজাল আহমেদ।

২০২৬-২৭ অর্থবছরে প্রথম ব্যাচের ২৬ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে  ৫ দিন  দিনব্যাপী শুরু হওয়া এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারেঃ গোবিপ্রবি উপাচার্য

প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ

featured Image

বর্তমান বাজার ব্যবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, ব্যক্তিস্বার্থের জন্য, ব্যবসায়িক লাভের জন্য আমরা একজন আরেকজনকে বিষ খাওয়াচ্ছি। কেননা বাজার থেকে আমরা যা কিছু খাই, বেশিরভাগই  বিষযুক্ত। 

নানা ধরনের কীটনাশক, হরমোন প্রয়োগের মাধ্যমে উৎপাদিত। জটিল এই পরিস্থিতি থেকে যারা নানামুখী উৎপাদনের সঙ্গে জড়িত, এই প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে।

আজ  রোববার  বিকেল ৪ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ।

তিনি আরো বলেন, সবাই সবাইকে যখন ঠকানোয় ব্যস্ত, সেই জায়গায় সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারে প্রথম পর্যায়ের উৎপাদনকারীরা । যারা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ, পশুপালনের মাধ্যমে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। কেননা খাদ্য গ্রহণের মাধ্যমে মানবদেহে জটিল সব রোগের দেখা দিচ্ছে। যার চিকিৎসা সহজলভ্য হচ্ছে না।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘বিসিকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা কখনোই ভাববেন না, ক্ষুদ্র মানেই অমর্যাদার। বরং আপনাদের অবদান হতে পারে অনস্বীকার্য। ‘

বিসিকের জরিপ ও তথ্য কর্মকর্তা অর্ক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম কামরুজ্জামান, প্রমোশন কর্মকর্তা সুজাল আহমেদ।

২০২৬-২৭ অর্থবছরে প্রথম ব্যাচের ২৬ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে  ৫ দিন  দিনব্যাপী শুরু হওয়া এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x