রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

শেখ মোহাম্মদ পারভেজ
স্টাফ রিপোর্টার , 1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকরা। এরপর থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে সড়কে আটকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেকে।

সড়কে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘আমি ধানমন্ডিতে যাব। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছি, কিন্তু সামনে এগোতে পারছি না।’

অটোরিকশা চালকদের এই অবরোধের কারণে মোহাম্মদপুর-বসিলা সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকরা। এরপর থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে সড়কে আটকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেকে।

সড়কে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘আমি ধানমন্ডিতে যাব। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছি, কিন্তু সামনে এগোতে পারছি না।’

অটোরিকশা চালকদের এই অবরোধের কারণে মোহাম্মদপুর-বসিলা সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x