রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

একটি রাষ্ট্রের পরামর্শে বিগত সরকার এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল -এস এম জিলানী

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

একটি রাষ্ট্রের পরামর্শে বিগত সরকার এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল -এস এম জিলানী

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, আপনারা জানেন গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো।বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

শিক্ষকদেরকে নির্দেশনা দেয়া হয়েছিল যে, খাতায় শিক্ষার্থীরা না লিখলেও যেন তাদেরকে পাশ করিয়ে দেয়া হয়।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার আরডিএ হলরুমে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত পঞ্চম শ্রেণীর ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য 'অন টিচার ওয়ান ট্যাব'কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। 

এছাড়াও আগামীতে সারাদেশে 'মিড ডে মিল'কর্মসূচি চালু ও শিক্ষার্থীদেরকে পোশাক এবং ব্যাগ দেয়ার পরিকল্পনা করছে।

এস এম জিলানী উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।এই পদক্ষেপের বাহিরে ও আমি এ কোটালীপাড়ায়  প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমার ব্যক্তি উদ্যোগে কাজ করতে চাই। 

আপনার আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরামর্শ নিয়ে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

একটি রাষ্ট্রের পরামর্শে বিগত সরকার এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল -এস এম জিলানী

প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ

featured Image

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, আপনারা জানেন গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো।বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

শিক্ষকদেরকে নির্দেশনা দেয়া হয়েছিল যে, খাতায় শিক্ষার্থীরা না লিখলেও যেন তাদেরকে পাশ করিয়ে দেয়া হয়।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার আরডিএ হলরুমে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত পঞ্চম শ্রেণীর ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য 'অন টিচার ওয়ান ট্যাব'কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। 

এছাড়াও আগামীতে সারাদেশে 'মিড ডে মিল'কর্মসূচি চালু ও শিক্ষার্থীদেরকে পোশাক এবং ব্যাগ দেয়ার পরিকল্পনা করছে।

এস এম জিলানী উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।এই পদক্ষেপের বাহিরে ও আমি এ কোটালীপাড়ায়  প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমার ব্যক্তি উদ্যোগে কাজ করতে চাই। 

আপনার আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরামর্শ নিয়ে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x