রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

জামালপুরে হতে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জামালপুরে হতে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধ্যের চর ও চর নতুন বন্দর এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবির অধীন ঝাওডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১০৭৮-এর নিকটবর্তী মধ্যের চর এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

​অপরদিকে, একই রাতে বাংলা বাজার বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ১০৬৫-এর কাছাকাছি চর নতুন বন্দর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে আরও ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জামালপুরে হতে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধ্যের চর ও চর নতুন বন্দর এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবির অধীন ঝাওডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১০৭৮-এর নিকটবর্তী মধ্যের চর এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

​অপরদিকে, একই রাতে বাংলা বাজার বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ১০৬৫-এর কাছাকাছি চর নতুন বন্দর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে আরও ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জামালপুরে হতে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
0:00 / 0:00
1x