উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধ্যের চর ও চর নতুন বন্দর এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জামালপুরস্থ ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবির অধীন ঝাওডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১০৭৮-এর নিকটবর্তী মধ্যের চর এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।অপরদিকে, একই রাতে বাংলা বাজার বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ১০৬৫-এর কাছাকাছি চর নতুন বন্দর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে আরও ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।