রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

স্বামীর জানাজা শেষে হতেই দেবীগঞ্জে স্ত্রীর মৃত্যু

মোঃ শরিফুল ইসলাম
দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধি , 4 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

স্বামীর জানাজা শেষে হতেই দেবীগঞ্জে স্ত্রীর মৃত্যু
প্রতীকী

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর জানাজা ও দাফন শেষে বাড়ি ফেরার পর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন—দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামের মো. ওমর আলী (৮০) ও তাঁর স্ত্রী হরতন বেগম (৭৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ওমর আলী গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ সকাল ১০টার দিকে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর আনুমানিক দুপুর ১টার দিকে স্ত্রী হরতন বেগমের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন তিনি।

স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্বামীর জানাজা শেষে হতেই দেবীগঞ্জে স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর জানাজা ও দাফন শেষে বাড়ি ফেরার পর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন—দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামের মো. ওমর আলী (৮০) ও তাঁর স্ত্রী হরতন বেগম (৭৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ওমর আলী গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ সকাল ১০টার দিকে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর আনুমানিক দুপুর ১টার দিকে স্ত্রী হরতন বেগমের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন তিনি।

স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x