উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর জানাজা ও দাফন শেষে বাড়ি ফেরার পর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতরা হলেন—দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামের মো. ওমর আলী (৮০) ও তাঁর স্ত্রী হরতন বেগম (৭৮)।স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ওমর আলী গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ সকাল ১০টার দিকে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর আনুমানিক দুপুর ১টার দিকে স্ত্রী হরতন বেগমের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন তিনি।স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।