রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দেওয়ানগঞ্জে বৃদ্ধের ১৫ দিনের কারাদণ্ড

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দেওয়ানগঞ্জে বৃদ্ধের ১৫ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জায়গা ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ পৌরসভার সামনের নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণকালে তাকে আটক করে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার সামনের নদীর পাড় দখল করে এক ব্যক্তি স্থায়ী অবকাঠামো গড়ে তুলছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা পেয়ে খায়রুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 'ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩' অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, “অবৈধভাবে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি বা নদীর জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

​এদিকে, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদী ও সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ও সতর্কতা ছড়িয়ে পড়েছে বলে জানান তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দেওয়ানগঞ্জে বৃদ্ধের ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জায়গা ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ পৌরসভার সামনের নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণকালে তাকে আটক করে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার সামনের নদীর পাড় দখল করে এক ব্যক্তি স্থায়ী অবকাঠামো গড়ে তুলছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা পেয়ে খায়রুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 'ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩' অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, “অবৈধভাবে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি বা নদীর জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

​এদিকে, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদী ও সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ও সতর্কতা ছড়িয়ে পড়েছে বলে জানান তারা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দেওয়ানগঞ্জে বৃদ্ধের ১৫ দিনের কারাদণ্ড
0:00 / 0:00
1x