যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও যশোর জেলা বিএনপির সাবেক নেতা মরহুম আলহাজ মো. মুসার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মণিরামপুর বাজারের সাইকেল হাট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর মরহুম এ নেতার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপি নেতা খাইরুল ইসলাম, আব্দুল হাই, মো. জাহাঙ্গীর বিশ্বাস, বাবু সন্তোষ স্বরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা মরহুম আলহাজ মো. মুসার রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আগামী ৪ অক্টোবর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ