উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও যশোর জেলা বিএনপির সাবেক নেতা মরহুম আলহাজ মো. মুসার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মণিরামপুর বাজারের সাইকেল হাট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর মরহুম এ নেতার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপি নেতা খাইরুল ইসলাম, আব্দুল হাই, মো. জাহাঙ্গীর বিশ্বাস, বাবু সন্তোষ স্বরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তারা মরহুম আলহাজ মো. মুসার রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আগামী ৪ অক্টোবর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।