রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রধানমন্ত্রীকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রধানমন্ত্রীকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকাজুড়ে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে সকাল ৯টা থেকেই মহাসড়কের উত্তর পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।

দাউদকান্দি এলাকায় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চান্দিনা এলাকায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসারের কলেজের পূর্বপ্রান্তেও স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য অবস্থান নেন।

এদিকে, নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে পশ্চিম দিকে মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। স্থানীয় শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এ সময় তারা নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিও জানান।

পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং কুমিল্লা মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়কের আশপাশের এলাকা। ব্যানার-ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বেও বিএনপি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন।

এদিকে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর প্রস্তুতি নেন।

এছাড়া সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম অংশেও চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের বিএনপি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে সকাল থেকেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x