রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী আমিন উর রশীদ

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী আমিন উর রশীদ
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী আমিন উর রশীদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানকে সামনে রেখে মাঠের প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অনুষ্ঠানস্থলের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলগাজীসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ করছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৩টার দিকে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে ফুলগাজীতে প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী আমিন উর রশীদ

প্রকাশের তারিখ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানকে সামনে রেখে মাঠের প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অনুষ্ঠানস্থলের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলগাজীসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ করছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৩টার দিকে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x