সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি ছাত্র সংগঠনের কাজ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকা নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে কাজ করাও সমান গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে কুইজ প্রতিযোগিতার মতো উদ্যোগ প্রশংসার দাবিদার।
কলেজ ছাত্রদলের সভাপতি রহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও সাইদুর ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ ও আকতার হোসেন লিমন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী ইমন।
এছাড়াও বক্তব্য দেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, কলেজ ছাত্রদল নেতা সাইদ আহমদ ও সামি আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসমিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
এর আগে বিকেলে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বিয়ানীবাজার-সারপার বাজার-গজুকাটা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাশ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ