রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় কুবিতে

নিপা আক্তার
ক্রাইম রিপোর্টার, 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় কুবিতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের প্রথম জানাজা ২০ সেপ্টেম্বর, রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

এর আগে শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। 

পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরে তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের পশ্চিম সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় এক ব্যক্তি বাঁশ সংগ্রহ করতে গিয়ে জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বিষয়টি জানান। 

এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিন, আনাস ও ফাহিম আহমেদ নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

অপ্রতিমের মৃত্যুর কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর অপ্রতিমের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় কুবিতে

প্রকাশের তারিখ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের প্রথম জানাজা ২০ সেপ্টেম্বর, রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

এর আগে শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। 

পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরে তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের পশ্চিম সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় এক ব্যক্তি বাঁশ সংগ্রহ করতে গিয়ে জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বিষয়টি জানান। 

এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিন, আনাস ও ফাহিম আহমেদ নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

অপ্রতিমের মৃত্যুর কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর অপ্রতিমের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x