বাংলাদেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিজ নিজ এলাকায় দীর্ঘদিন কর্মরত থাকার কারণে প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ উঠছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও কোমলমতি শিক্ষার্থীদের ওপর। এমনটাই মনে করছেন ভুক্তভোগী অনেকে।
অভিযোগকারীদের দাবি, কিছু শিক্ষক-শিক্ষিকা নিজ এলাকায় দীর্ঘদিন চাকরি করার সুযোগে বিদ্যালয়ে প্রভাব খাটান এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িয়ে পড়েন। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। প্রয়োজনে শিক্ষকদের নিজ জেলা ও উপজেলার বাইরে অন্য জেলায় বদলি বা নিয়োগের ব্যবস্থা করার দাবি উঠেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ