রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

উল্লাপাড়ায় বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

উল্লাপাড়ায় বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব আলতাব হোসেন প্রামাণিক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম হিরো বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে—এটাই আমাদের প্রত্যাশা। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা নিয়মিত আন্তরিকতার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নজর দিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাড়ির পড়া সম্পন্ন করা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x