‘সবুজে গড়তে হবে আগামীর বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী ত তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৪ নম্বর কয়ড়া ইউনিয়নের কয়ড়া রাখালগাছা গ্রামে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন উল্লাপাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার।
এ সময় সন্তোষ সরকার বলেন, একটি সুন্দর, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানোসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কয়ড়া ইউনিয়ন বিএনপি তারন্যর নেতা ফারুক হোসেন, কয়ড়া রাখালগাছা গ্রামের সাখাওয়াত হোসেন,
কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, যুবদলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ