রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা , 549 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার  নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

রোববার (৩০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে. এম. সিরাজুল হক।

সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আসাদুজ জামান, সৈয়দ আলী মাস্টার, আব্দুর রহিম ও শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার মা, পারভীন, শিক্ষার্থী জুবাইদার পিতা,  জহুরুল ইসলাম, শিক্ষার্থী মৃত্তিকা পারভীনের মা মুক্তা পারভীন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মারিয়ার পিতা ও গাড়াকোলা কামরুজ্জামান হ্যাপী দাখিল মাদ্রাসার সুপার জনাব মো:ইউনুস আলী এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার অভিভাবক ও উপস্থিত স্থানীয়রা।

বক্তারা বলেন, স্থানীয় একটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় এবং এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলার জন্য যেসব শিক্ষার্থীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, সেই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জড়িয়ে কোনো বিভ্রান্তিকর বা ভিত্তিহীন বক্তব্য ও তথ্য প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ

featured Image

রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার  নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

রোববার (৩০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে. এম. সিরাজুল হক।

সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আসাদুজ জামান, সৈয়দ আলী মাস্টার, আব্দুর রহিম ও শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার মা, পারভীন, শিক্ষার্থী জুবাইদার পিতা,  জহুরুল ইসলাম, শিক্ষার্থী মৃত্তিকা পারভীনের মা মুক্তা পারভীন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মারিয়ার পিতা ও গাড়াকোলা কামরুজ্জামান হ্যাপী দাখিল মাদ্রাসার সুপার জনাব মো:ইউনুস আলী এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার অভিভাবক ও উপস্থিত স্থানীয়রা।

বক্তারা বলেন, স্থানীয় একটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় এবং এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলার জন্য যেসব শিক্ষার্থীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, সেই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জড়িয়ে কোনো বিভ্রান্তিকর বা ভিত্তিহীন বক্তব্য ও তথ্য প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x