রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

২ লাখ টাকার গাঁজাসহ পদ্মাসেতু এলাকায় ২জন গ্রেপ্তার

মো: মনিরুজ্জামান
ম্যানেজিং ডিরেক্টর , 549 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২ লাখ টাকার গাঁজাসহ পদ্মাসেতু এলাকায় ২জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ 

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাস থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ লাখ টাকার গাঁজাসহ পদ্মাসেতু এলাকায় ২জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ

featured Image

ডেস্ক রিপোর্টঃ 

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাস থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x