উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেস্ক রিপোর্টঃ মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমন্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাস থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)।র্যাবের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।