চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ‘দুর্নীতিমুক্ত ঢাকা উত্তর’ শীর্ষক প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় ঢাকার ফার্মগেটের একটি হোটেলে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।এ সময় দলটির ঢাকা মহানগরী উত্তর শাখার নেতারা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা উত্তরকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে দলের অবস্থান ও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।