রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সারাদেশের মতো ভোলার লালমোহনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

নিজাম উদ্দিন
লালমোহন, ভোলা প্রতিনিধি , 549 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সারাদেশের মতো ভোলার লালমোহনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় গজারিয়া বাজারে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় গজারিয়া বাজারের পূর্ব বাজার থেকে শুরু করে পশ্চিম বাজার পর্যন্ত প্রধান প্রধান সড়ক, অলি-গলি ও ড্রেনের দুই পাশে মশা নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন, ১০ নং মোতাহারনগর ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহজাদা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও গ্রাম পুলিশ সদস্য ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন বলেন, ডেঙ্গু এখন জাতীয় সমস্যা। শুধু সরকার নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজ উদ্যোগে বাজারে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করেছি। জনগণকে সচেতন করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে গজারিয়া বাজারে মশার উপদ্রব বেড়ে যায়। এই ধরনের কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সারাদেশের মতো ভোলার লালমোহনে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ

featured Image

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় গজারিয়া বাজারে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় গজারিয়া বাজারের পূর্ব বাজার থেকে শুরু করে পশ্চিম বাজার পর্যন্ত প্রধান প্রধান সড়ক, অলি-গলি ও ড্রেনের দুই পাশে মশা নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন, ১০ নং মোতাহারনগর ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহজাদা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও গ্রাম পুলিশ সদস্য ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন বলেন, ডেঙ্গু এখন জাতীয় সমস্যা। শুধু সরকার নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজ উদ্যোগে বাজারে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করেছি। জনগণকে সচেতন করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে গজারিয়া বাজারে মশার উপদ্রব বেড়ে যায়। এই ধরনের কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x