উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় গজারিয়া বাজারে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় গজারিয়া বাজারের পূর্ব বাজার থেকে শুরু করে পশ্চিম বাজার পর্যন্ত প্রধান প্রধান সড়ক, অলি-গলি ও ড্রেনের দুই পাশে মশা নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন, ১০ নং মোতাহারনগর ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহজাদা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও গ্রাম পুলিশ সদস্য ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরুদ্দিন বলেন, ডেঙ্গু এখন জাতীয় সমস্যা। শুধু সরকার নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজ উদ্যোগে বাজারে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করেছি। জনগণকে সচেতন করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে গজারিয়া বাজারে মশার উপদ্রব বেড়ে যায়। এই ধরনের কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।