রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন
বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

এসময় তিনি ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন এবং পরবর্তীতে ক্যাম্পটি পরিদর্শন করেন।

উল্লেখ্য, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই ৪টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাবাজারে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামজ্জুমান-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন আনম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

featured Image

বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

এসময় তিনি ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন এবং পরবর্তীতে ক্যাম্পটি পরিদর্শন করেন।

উল্লেখ্য, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই ৪টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাবাজারে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামজ্জুমান-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন আনম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x